অনগ্রসর ও অর্থনৈতিক ভাবে পিছিয়ে পরা মেয়েদের পাশে সহজিয়া
দি নিউজ লায়নঃ রথ যাত্রার পূর্ণ লগ্নে #সহজিয়ার পক্ষ থেকে পাথরঘাটা নিউটাউন ছাপনা নিবাসী শ্রীযুক্তা মাফুজা বিবির বহু বছরের স্বপ্ন কে বাস্তবায়িত করে কম্পিউটার লার্নিং সেন্টারের উদ্বোধন করা হলো। এই শুভ কাজে প্রধান অতিথি হয়ে এসেছিলেন #WBHIDCO, #NKDA, #NDITA র চেয়ারম্যান ও ম্যানেজিং ডাইরেক্টর শ্রী দেবাশীষ সেন। শ্রী সেন প্রদীপ প্রজ্জ্বলন করেন ও তাঁর মহামূল্যবান বক্তব্যের দ্বারা সমৃদ্ধ করেন সহজিয়া কে। সহজিয়ার পক্ষ থেকে সহজিয়ার কর্ণধার ডঃ কাবেরী চ্যাটার্জী, সভাপতি শ্রীমতি সুপ্রিয়া সাহা, সহ সভাপতি শ্রীমতি পামেলা সরকার, সদস্যা শ্রীমতি সুভদ্রা দাস তাঁকে বরণ করে নেন।
রথযাত্রার পুন্যলগ্নে সহজিয়া র আজ একটি স্মরণীয় দিন।শ্রী জগন্নাথ এর রথ একটা প্রতিকী বার্তা নিয়ে আসে।এ রথ মানবপ্রেমের রথ,মনুষ্যধর্মের রথ,জীব সেবার রথ।এ রথের দড়ি টানতে সহজিয়া বদ্ধ পরিকর।সহজিয়া র মূল কর্ণধার ডঃ কাবেরী চ্যাটার্জ্জী ।তার সঙ্গে আগামী অনেক টা পথ চলতে হাত ধরেছেন কলকাতার বিভিন্ন স্কুলের শিক্ষিকা গন ও কিছু গৃহবধূ, ছাত্র-ছাত্রীদ।
যতই দুর্গম হোক চলার পথ, আনন্দের সাথে সহজিয়া এ পথ অতিক্রম করবে।আজ সহজিয়া পাথরঘাটা ছাপনা নিবাসী শ্রীযুক্তা মাফুজা বিবির স্বপ্নকে পূর্ণাঙ্গ রূপ দিতে পেরে ধন্য। অনগ্রসর ও অর্থনৈতিক ভাবে পিছিয়ে পরা মেয়েদের জন্য মাফুজা বিবি যে প্রযুক্তি বিদ্যার পাঠক্রম শুরু করতে চেয়েছিলেন,সেই স্বপ্নকে বাস্তবে পরিণত করতে সহজিয়া তিনটি কম্পিউটারের ব্যবস্থা করেছে। ব্যবস্থা করেছে সুদক্ষ প্রশিক্ষকের।যার নাম শ্রীযুক্ত সোমনাথ ব্যানার্জ্জী।
সহজিয়া এই কর্মযঞ্জে যাকে পাশে পেয়েছেন তিনি হলেন ডঃ অশেষ রায়। তিনি পাথরঘাটা প্রাইমারি হেলথ কেয়ারের মেডিক্যাল অফিসার ইনচার্জ।তার অবদান অসীম।আজ শুভ কর্মযঞ্জে যার উপস্থিতি সমৃদ্ধ করেছে তিনি হলেন মাননীয় শ্রীযুক্ত দেবাশীষ সেন(হিডকোর চেয়ারম্যান ও ম্যানিজিং ডিরেক্টর)।প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে তিনি এই শুভ কর্মযঞ্জের সূচনা করেন।উপস্থিত ছিলেন মাননীয় শ্রীযুক্ত চন্দনময় ভট্টাচার্য (জ্যাংড়া আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক)। এছাড়া আরও বিশিষ্ট অতিথি বৃন্দ শুভ সূচনায় উপস্থিত ছিলেন।সমগ্র অনুষ্ঠান টি পরিচালনা করেন বেহালা গার্লস স্কুলের ইংরাজী শিক্ষিকা শ্রীমতী শুভশ্রী সরকার।

Post a Comment